প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫ ০০:৩৭

মহান বিজয় দিবসে ভয়েস অব জুলাই বগুড়ার শ্রদ্ধা নিবেদন ও ফ্রি মেডিকেল ক্যাম্প

খবর বিজ্ঞপ্তিঃ
মহান বিজয় দিবসে ভয়েস অব জুলাই বগুড়ার শ্রদ্ধা নিবেদন ও ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবি- বিজ্ঞপ্তির

৫৫ তম মহান বিজয় দিবসে বগুড়া কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ভয়েস অব জুলাই বগুড়া। শ্রদ্ধা নিবেদন শেষে ঐতিহাসিক সাতমাথায় আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।

উদ্বোধন ও অতিথি

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার যুগ্ম পরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মতিউর রহমান সাজু

উপস্থিত নেতৃবৃন্দ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভয়েস অব জুলাই বগুড়ার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাব্বির আহম্মেদ রাজ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুদুল হাসান, মিজানুর রহমান মিজান, আফরিন সুলতানা, তাজনুর রহমান, সদস্য জাহিদ হাসান, বগুড়া সদরের আহ্বায়ক জুনায়েদ হোসেন, শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ ফাহিম, হাসান মোল্লা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আজিম উদ্দিন এবং পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেন

বক্তাদের বক্তব্য

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ৫৪ বছর অতিক্রান্ত হলেও জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূর্ণ হয়নি। মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। তারা আরও বলেন, লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে ভয়েস অব জুলাই প্রতিশ্রুতিবদ্ধ।

উপরে