বগুড়ার সাত আসনেই ধানের শীষ এগিয়ে, সদর আসনে দ্বিগুণ ভোটে তারেক রহমান
বগুড়ার সাতটি সংসদীয় আসনের আংশিক ফলাফলে সবক’টিতেই বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এর মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে আছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত আংশিক ফলাফলে এ চিত্র দেখা গেছে।
আসনভিত্তিক আংশিক ফলাফল:
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা)
মোট কেন্দ্র: ১২৬টি।
১৬টি কেন্দ্রের ফলে বিএনপির কাজী রফিকুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ২৩,৭০৩ ভোট।
জামায়াতের মো. শাহাবুদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯,৪২৪ ভোট।
বগুড়া-২ (শিবগঞ্জ)
মোট কেন্দ্র: ১১৪টি।
৫টি কেন্দ্রের ফলে বিএনপির মীর শাহে আলম (ধানের শীষ) পেয়েছেন ৫,২৯০ ভোট।
জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২,৮৫০ ভোট।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি)
মোট কেন্দ্র: ১১৮টি।
৮টি কেন্দ্রের ফলে বিএনপির আবদুল মহিত তালুকদার (ধানের শীষ) পেয়েছেন ৮,৩৫২ ভোট।
জামায়াতের নূর মোহাম্মদ আবু তাহের (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭,৮০০ ভোট।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)
মোট কেন্দ্র: ১১৪টি।
২৬টি কেন্দ্রের ফলে বিএনপির মোশারফ হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৩৩,১৮১ ভোট।
জামায়াতের মোস্তফা ফয়সাল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২৩,৫৫৯ ভোট।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট)
মোট কেন্দ্র: ১৮৮টি।
৫টি কেন্দ্রের ফলে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ) পেয়েছেন ৬,৪৬১ ভোট।
জামায়াতের দবিবুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩,৮৯৯ ভোট।
বগুড়া-৬ (সদর)
মোট কেন্দ্র: ১৫০টি।
২৭টি কেন্দ্রের ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (ধানের শীষ) পেয়েছেন ৩৮,৪২৮ ভোট।
জামায়াতের আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১৭,৪২৮ ভোট।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর)
মোট কেন্দ্র: ১৭৩টি।
৫৯টি কেন্দ্রের ফলে বিএনপির মোরশেদ মিল্টন (ধানের শীষ) পেয়েছেন ৮৭,৫৬৯ ভোট।
জামায়াতের গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩০,৯৭০ ভোট।
আংশিক ফলাফলে সাতটি আসনেই বিএনপি প্রার্থীরা এগিয়ে থাকলেও চূড়ান্ত ফলাফলের জন্য বাকি কেন্দ্রগুলোর গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
