প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:০০

বগুড়ার সকল আসনেই বিএনপির কাছে পরাজয়ের পথে জামায়াত প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার সকল আসনেই  বিএনপির কাছে পরাজয়ের পথে জামায়াত প্রার্থীরা

বগুড়ার সাতটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে বেসরকারিভাবে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি পাঁচ আসনে ভোট গণনার প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। এতে দেখা যাচ্ছে, অন্য আসনগুলোতেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার বিকালে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। রাত ১০টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানান। এখনও গণনা চলছে।

আসনভিত্তিক ফলাফল

বগুড়া-২ (শিবগঞ্জ):

১১৪টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মীর শাহে আলম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৫ হাজার ১৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯২ হাজার ৪৩২ ভোট।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি):

১১৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির আবদুল মহিত তালুকদার ১ লাখ ২৮ হাজার ৭০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৬৭ ভোট।

বগুড়া-৬ (সদর):

১৫০টি কেন্দ্রের মধ্যে ৪১টির ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৫৬ হাজার ৩৮১ ভোট পেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা):

১২৭টি কেন্দ্রের মধ্যে ৬৪টির ফলাফলে বিএনপির কাজী রফিকুল ইসলাম ৮৮ হাজার ৩৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

জামায়াতের মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৩১ হাজার ১১৫ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম):

১১৪টি কেন্দ্রের মধ্যে ২৬টির ফলাফলে বিএনপির মোশারফ হোসেন ৩৩ হাজার ১৮১ ভোট পেয়েছেন।

জামায়াতের মোস্তফা ফয়সাল পেয়েছেন ২৩ হাজার ৫৬৯ ভোট।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট):

১৮৮টি কেন্দ্রের মধ্যে ৬৭টির ফলাফলে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ ৮৬ হাজার ১৪৩ ভোট পেয়েছেন।

জামায়াতের দবিবুর রহমান পেয়েছেন ৫৬ হাজার ৬৬১ ভোট। সিরাজ বর্তমানে ২৬ হাজার ৪৮২ ভোটে এগিয়ে রয়েছেন।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর):

১৭৩টি কেন্দ্রের মধ্যে ৫৯টির ফলাফলে বিএনপির মোরশেদ মিল্টন ৮৭ হাজার ৫৬৯ ভোট পেয়েছেন।

জামায়াতের গোলাম রব্বানী পেয়েছেন ৩০ হাজার ৯৭০ ভোট।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, বগুড়ার সাতটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন। তবে চূড়ান্ত ফলাফলের জন্য সব কেন্দ্রের ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উপরে