প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:৫০

প্রত্যন্ত অঞ্চলে পদার্থবিজ্ঞান মেলার উদ্বোধন করলে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. কুদরত-ই-জাহান

দুই দিনব্যাপী মেলায় শিক্ষার্থীদের ৫৬টি প্রজেক্ট প্রদর্শন
নিজস্ব প্রতিবেদক
প্রত্যন্ত অঞ্চলে পদার্থবিজ্ঞান মেলার উদ্বোধন করলে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. কুদরত-ই-জাহান

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাঁড়িদহ উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী পদার্থবিজ্ঞান মেলা শুরু হয়েছে। রোববার দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য ড. মো. কুদরত-ই-জাহান।

ময়দানহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সোনাতলা বালুয়াহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য দেন মেলার আয়োজক ইজি ইনড্রাকশন ল্যাবের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন দাঁড়িদহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার ও ব্যবসায়ী হারুনুর রশিদ।

মেলায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৫৬টি প্রজেক্ট উপস্থাপন করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— দাঁড়িদহ উচ্চ বিদ্যালয়, দাঁড়িদহ বালিকা বিদ্যালয়, দাঁড়িদহ আমিনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, মহব্বত-নন্দীপুর উচ্চ বিদ্যালয় ও বারিদ মাল্টিমিডিয়া স্কুল।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করতেই এই আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এ মেলায় বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক ধারণা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উপরে