প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০০:২৮

পোয়ালগাছা মুসলিম উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
পোয়ালগাছা মুসলিম উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা মুসলিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৬। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আলী আজগর তালুকদার হেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুন্নবী, গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মিঠু এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের গোহাইল ইউনিয়ন শাখার সভাপতি মো. মনোয়ার হোসেন মঞ্জু।

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল–এর চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. মো. মামুনুর রশিদ এবং সরকারি কলেজ তালোড়ার প্রভাষক মো. সিরাজুল ইসলাম।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, সৃজনশীলতা বিকাশ ও সহপাঠ্য কার্যক্রমে আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপরে