প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১৯

বগুড়ায় বিএনপির বিজয় ও প্রধানমন্ত্রীর শপথ উপলক্ষে দোয়া ও মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় বিএনপির বিজয় ও প্রধানমন্ত্রীর শপথ উপলক্ষে দোয়া ও মিষ্টি বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ উপলক্ষে বগুড়ায় দোয়া ও মিষ্টি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সোনালী ব্যাংক পিএলসি বগুড়া অঞ্চলের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের সোনালী ব্যাংক ভবনের পঞ্চম তলায় আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সংগঠনের নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজারস অফিস, বগুড়ার জেনারেল ম্যানেজার মো. রশিদুল ইসলাম এবং প্রিন্সিপাল অফিস বগুড়া সাউথের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির আহ্বায়ক আব্দুস সবুর তালুকদার, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ জিল্লুর রহমান, জামিল মাহমুদ, শফিকুল রহমান, সাজেদুর রহমান সাজু, এমদাদুল হক ও পারভেজ সরকার।

অনুষ্ঠানে দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও সরকারের সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

উপরে