প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ২১:৪৭

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে বগুড়ার খোকন পার্ক কেন্দ্রীয় শহিদ মিনার-এ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মাননীয় উপাচার্য ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে অমর একুশের বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মহান ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ জাগ্রত করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

উপরে