প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:১৪

পাঁচবিবির অপহৃত স্কুল ছাত্রী বগুড়ার আদমদীঘি থেকে উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আদমদীঘি বগুড়া সংবাদদাতাঃ
পাঁচবিবির অপহৃত স্কুল ছাত্রী বগুড়ার আদমদীঘি থেকে উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি পাইলট বালিকা স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্রী (১৭) অপহরণ মামলায় পাঁচবিবি থানা এলাকা থেকে অপহৃত ছাত্রী উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার (২৮ ফেব্রূয়ারী) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মৃত আয়েন উদ্দীনের ছেলে আলম হোসেন (৪৫) ও তার স্ত্রী জয়নেব বিবি (৩৭)। তবে মুল অভিযুক্ত শাহিদ হোসেন পলাতক রয়েছে। এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর মা বাদি হয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের শাহিদ হোসেন (১৮), তার বাবা আলম হোসেন (৪৫), মা জয়নেব বিবি (৩৭) ও মৃত আয়েন উদ্দিনেরে ছেলে আক্তারুজ্জামান (৫৫) কে আসামী করে ওই দিন থানা একটি অপহরণ মামলা দায়ের করেন। 

মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি থানায় কর্মরত জনৈক পুলিশ কনেষ্টবলের মেয়ে ও আদমদীঘি পাইলট বালিকা স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্রী (১৭) গত ২৬ ফেব্রুয়ারী সকাল ৯টায় আদমদীঘি বাজারের জনৈক ডাবলুর ভাড়া বাসা থেকে নেহা কমপ্লেক্সের নিচতলা প্রাইভেট শেষে বেলা সাড়ে ১১ টায় বাসায় ফেরার পথে আদমদীঘি ইউনিয়ন পরিষদের সামনে থেকে উল্লেখিত ব্যক্তিরাসহ আরো অজ্ঞাত ২জন ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। মামলা দায়েরের পর থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে পরদিন গত শুক্রবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলা এলাকা অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও মুল অপহরণকারি শাহিদ আলমের বাবা আলম হোসেন মা স্ত্রী জয়নেব বিবিকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারি থানার উপ পরিদর্শক বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে জানায়, গতকাল শনিবার উদ্ধার হওয়া ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী গ্রহনের জন এবং  গ্রেপ্তারকৃত স্বামী স্ত্রীকে আদালতে প্রেরন করা হয়েছে। 

 

উপরে