প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ ০০:৪৬

নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল পরিদর্শনে এমপি মোশাররফ, উন্নয়নে ৩ লাখ টাকা অনুদান ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল পরিদর্শনে এমপি মোশাররফ, উন্নয়নে ৩ লাখ টাকা অনুদান ঘোষণা

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন।

সোমবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শনে যান। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় লোকবল, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন হাসপাতাল কর্তৃপক্ষ। এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন এমপি মোশাররফ হোসেন। পাশাপাশি জনস্বার্থে হাসপাতালের উন্নয়নে তাৎক্ষণিকভাবে ৩ লাখ টাকা অনুদান ঘোষণা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, হাসপাতালের অফিস সহকারী হাবিবসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর কৃষক দলের সভাপতি ও সাবেক পৌর মেয়র শ্রী সুশান্ত কুমার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরনবী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল ও সাধারণ সম্পাদক শাহিন আলম সাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপরে