প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৬ ১০:১৯
বগুড়ায় যুবলীগ নেতা বাকী বিল্লাহ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
এস এম বাকী বিল্লাহ। ছবি : সংগৃহীত
বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক এস এম বাকী বিল্লাহ-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মানিকদীপা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাকী বিল্লাহ নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
ওসি আরও জানান, ফসলি জমির মাটি কাটার অভিযোগে দায়ের করা মামলাটিই তার বিরুদ্ধে একমাত্র মামলা। থানায় তার নামে অন্য কোনো মামলা পাওয়া যায়নি।
