প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ ০২:০৪

বগুড়ায় কৃষকদের মাঝে বীজ-সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় কৃষকদের মাঝে বীজ-সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণ

বগুড়ায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

উদ্বোধনী অনুষ্ঠানে ৬৫০ জন কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। এছাড়া ৪ জন কৃষকের হাতে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন তুলে দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমত জাহান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক এবং কৃষক দলের নেতা মো. রফিকুল ইসলামসহ অন্যান্যরা।

উপরে