প্রকাশিত : ১ মে, ২০২৬ ১১:২১

শাজাহানপুরে গোহাইল ইউনিয়নে সামাজিক অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাজাহানপুর, বগুড়া সংবাদদাতা
শাজাহানপুরে গোহাইল ইউনিয়নে সামাজিক অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাদাশ হিন্দুপাড়া গ্রামে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান উদ্দিন মুরাদ (পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিক ইকবাল।
গোহাইল ইউপি প্যানেল চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিঠু, জামায়াতে ইসলামি সেক্রেটারি শহিদুল ইসলাম, থানার এসআই আবু সাইদ, ইউপি সদস্য আলম হোসেনসহ অন্যান্যরা।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও তরুণদের অংশগ্রহণে সভা প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। গোহাইল ইউনিয়নকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।
উপরে