প্রকাশিত : ২ মে, ২০২৬ ২২:২০

বগুড়ায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত

আদমদীঘি বগুড়া সংবাদদাতাঃ
বগুড়ায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত

 বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরের রেলগেট এলাকায় একটি অবৈধ দোকানের জায়গা বৃদ্ধি করার ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সান্তাহার পৌর বিএনপি’র সহ-সভাপতি ইকবাল হোসেন। গতকাল শনিবার (২মে) দুপুরে একদল সন্ত্রাসী তার ওপর হামলা করে এবং তার পেটে ছুরিকাঘাত করে চলে যায়। বর্তমানে ইকবাল হোসেন নওগাঁ সদস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে ইকবাল হোসেন তার বন্ধুবান্ধবদের নিয়ে রেলওয়ে সুইচ কেবিনের পাশে বসেছিলেন। এ সময় রেলগেটের পুরাতন নর্থ কেবিনের পশ্চিম পাশের একটি  অবৈধ দোকানের জায়গা বৃদ্ধি করাকে কেন্দ্র করে দুই দল যুবকের মধ্যে বিরোধ সৃষ্টি হলে ইকবাল হোসেন সেখানে যান। এ সময় ইকবাল হোসেন সেখানে গেলে ওই যুবকদের সাথে তার কথা কাটাকটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে এক সন্ত্রাসী ইকবালের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ইকবাল হোসেনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে পৌর বিএনপি’র সাবেক সাংগাঠনিক সম্পাদক গুড্ডু এহসান জানান, ইকবাল হোসেন বর্তমানে আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার পেটে মোট ১২টি সেলাই দেওয়া হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি। তবে কেউ মামলা করতে চাইলে আমরা মামলা গ্রহন করবো ।

উপরে