প্রকাশিত : ৮ জুন, ২০২৬ ০১:৫১
পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ায় মৎস্য চাষ প্রযুক্তি হস্তান্তর প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ায় “উন্নত মৎস্য চাষ প্রযুক্তি হস্তান্তর” শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন ২০২৬) একাডেমীর সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার পরিচালক (প্রশিক্ষণ) মো. দেলোয়ার হোসেন।
কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মাকছুদ আলম খান এবং কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্বে আছেন মো. ইকবাল হোসেন।
উল্লেখ্য, ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে মাদ্রাসার শিক্ষক ও ইমামসহ মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক মৎস্য চাষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা সম্ভব। প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের মাধ্যমে তারা নিজ নিজ এলাকায় এ প্রযুক্তি ছড়িয়ে দেবেন বলে আশা প্রকাশ করা হয়।
