প্রকাশিত : ১১ জুন, ২০২৬ ০০:৪৩
বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
বাম থেকে - সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। ছবি- সংগৃহীত
বগুড়া মহানগর বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (১০ জুন) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু)কে সভাপতি, মশিউর রহমান শামীমকে সিনিয়র সহ-সভাপতি, মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান তুহিনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সোলাইমান আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া মহানগর বিএনপির এ ৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত সময়ের মধ্যেই মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
