ধুনটে যুবদলের সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত
বগুড়ার ধুনট উপজেলা যুবদলের অধীন সব ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিগগিরই নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা যুবদল।
শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধুনট উপজেলা যুবদলের অধীন সব ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সেগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে অচিরেই নতুন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে।
জানা গেছে, ধুনট উপজেলায় ১০টি ইউনিয়ন ও ৯০টি ওয়ার্ড রয়েছে। এসব ইউনিটের মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের মাধ্যমে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে উপজেলা যুবদল।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু বলেন, “সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করতে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “খুব শিগগিরই ত্যাগী, সক্রিয় ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নতুন কমিটি গঠন করা হবে।”
