প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ ০০:২৭

নন্দীগ্রামে পরকিয়ার জেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নন্দীগ্রাম বগুড়া সংবাদদাতাঃ
নন্দীগ্রামে পরকিয়ার জেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় লাকী খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) সকালে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত লাকী খাতুন উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ব্রি-কঞ্চি গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ইব্রাহিম নামে এক যুবকের সঙ্গে লাকী খাতুনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে গত শনিবার (১১ জুলাই) পরিবারের সদস্যদের অজান্তে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) রাজু কামালের সাথে কথা বললে তিনি জানান নন্দীগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা নিয়ে বগুড়া সদর থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে। সদর থানা আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।
উপরে