১২ সেপ্টেম্বর বগুড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) বগুড়ায় আসছেন।
সেদিন সকাল ৯টায় বগুড়ার টিএমএসএস মমইন কনভেনশন সেন্টারে বগুড়া মহানগর ও জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
এ উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শহরের নবাববাড়ী সড়কে বগুড়া মহানগর জামায়াত কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট শাহীন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম ও অধ্যক্ষ ইকবাল হোসেন।
সমাবেশ শেষে মহানগর জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, বগুড়া মহানগর ও জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রায় পাঁচ হাজার রুকন (সদস্য) অংশ নেবেন। সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন।
