দুপচাঁচিয়া হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব - একজনের মৃত্যু
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। ১৪ সেপ্টেম্বর সোমবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার বোরাই গ্রামের ফেরদৌস হোসেন(৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেঙ্ ে১৫জন রোগী ভর্তি হয়েছেন। সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েগিয়ে দেখা যায়, হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। পর্যাপ্ত বেড না থাকায় অনেক রোগীকে মেঝেতে বসে ও গাদাগাদি করে চিকিৎসা নিতে দেখা গেছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ডায়রিয়া স্যালাইন ছাড়া অন্যান্য ওষুধগুলো সাপ্লাই না থাকায়, রোগীরা বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ কিনছেন। নিহত ফেরদৌস হোসেনের স্বজনরা জানান, বাড়িতে বেশ কয়েকবার পাতলা পায়খানা করার পর অসুস্থ হয়ে পড়লে গতকাল দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান ডায়রিয়ায় ওই রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হঠাৎ করে হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। এ সময় সবাইকে বাইরে তৈরি খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। হাসপাতালের সাপ্লাইয়ে থাকা প্রয়োজনীয় ওষুধগুলো রোগীদের দেওয়া হচ্ছে। তবে যেসব ওষুধ বর্তমানে সাপ্লাইয়ে নেই, সেগুলো রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে।
