প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২৬ ২৩:৫৪

বগুড়া সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
বগুড়া সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) বগুড়ার ঐতিহাসিক মাটিডালী বিমান মোড়ে আয়োজিত এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান এবং ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নাসের আপেল মাহমুদ।

আলোচনা সভা ও সমাবেশ শেষে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মাটিডালী বিমান মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম পিলু, রাজিবুল করিম রাফি, শাহ আলম জনি, আকমল হোসেন সজল, কামাল হোসেন ও আইয়ূব খান; প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, সহ-প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু; সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস ও যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ; এরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনর রশীদ হারুন এবং সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল কবির সাজু উপস্থিত ছিলেন।

এছাড়াও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক সুশৃঙ্খলভাবে র‍্যালিতে অংশ নেন।

উপরে