প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬ ০০:৫৩
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষেঃ বগুড়ায় ছাত্রদলের রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘তারেক রহমান ও বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বপ্ন’।
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় এবং সদস্য সচিব রাকিবুল আল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা, লেখালেখির চর্চা এবং রাজনৈতিক ও সামাজিক বিষয়ে চিন্তাশীল মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান, আরিফুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুবায়ের হাসান, আব্দুল্লাহ আল নোমান সাব্বির, অনিক আহমেদ, রিয়াজ আহমেদ, মাসুদ রানা, আব্দুল মোহাইমেন, রাকিব হোসেন,আশফাকুর রহমান অভি, আবু জোবায়ের, দর্শন বিভাগের আহ্বায়ক মাজেদুল ইসলাম মারুফ, পদার্থ বিভাগের আহ্বায়ক রোহান, সমাজকর্ম বিভাগের সদস্য সচিব শাকিল, ইতিহাস বিভাগের সিনিঃ যুগ্ম আহ্বায়ক আবু জিহাদ,মনোবিজ্ঞান বিভাগের আহ্বায়ক পারভেজ,ভূগোল বিভাগের আহ্বায়ক রকি,মনোবিজ্ঞান সদস্য সচিব সম্পদ, ইতিহাস বিভাগের আহ্বায়ক মিজান, সদস্য সচিব মামুন, বাংলা বিভাগের সচিব সচিব রবিউল, পরিসংখ্যান বিভাগের রানা, ফয়সাল, উদ্ভিদবিদ্যা বিভাগের সজল,ইংরেজি বিভাগের জিহাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মের মেধা, শিক্ষা, নেতৃত্বগুণ ও দেশ গঠনে তাদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
