প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬ ০০:২৭

বগুড়ার আদমদীঘিতে আধুনিক দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার আদমদীঘিতে আধুনিক দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
 
 বগুড়ার আদমদীঘি উপজেলার পালোয়ানপাড়া আধুনিক দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি প্রফেসর ড. আব্দুল লতিফ পালোয়ান, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিম তালুকদারসহ পালোয়ানপাড়া, কালাইকুড়ি, কৈকুড়ি, কোমারভোগ, চক সোনার ও আমইল গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় এলাকাবাসী।
ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, নতুন ভবন নির্মাণের মাধ্যমে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং শিক্ষার্থীরা উন্নত পরিবেশে ধর্মীয় ও সাধারণ শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
স্থানীয়রা মাদ্রাসার নির্মাণকাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারি-বেসরকারি সহযোগিতাসহ সর্বস্তরের মানুষের আন্তরিক অংশগ্রহণ কামনা করেন।
উপরে