প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬ ০০:০৯

বগুড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় শহরের খোকন পার্ক থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে মুখরিত করেন রাজপথ।
মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের ২৫টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিলুর রহমান শাওন, সাধারণ সম্পাদক হোসেন আলীসহ জেলা ও শহর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপরে