তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকালে বগুড়ার খান্দার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ০৯ নম্বর ওয়ার্ড মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহসভাপতি এম. আর. ইসলাম স্বাধীন এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ০৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মনজু।
এ সময় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, জন্মদিন উপলক্ষে এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
