জলঢাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যাতিক্রম উদ্যোগে ওসি মোস্তাফিজুর রহমান
নীলফামারীর জলঢাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে ও থানা সুরক্ষিত রাখতে ওসি মোস্তাফিজুর রহমান ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা মিলে ওই থানা কর্মকর্তার ব্যাপক নিয়মের মধ্যে থানা প্রবেশমূখে জনসাধারণের জন্য রেখেছেন জীবাণুনাশক সু স্প্রে যা দিয়ে বাহির থেকে আসা মানুষের পায়ের জুতো ও সেন্ডেল অটো স্প্রে হবে। ইতোপূর্বে জনসাধারণ ও থানায় কর্মরত সকল স্টাফদের জন্য হাত ধোয়ার ব্যবস্থাও করেছেন তিনি। ওসির ব্যক্তিগত এমন উদ্যোগ উপজেলা জুড়ে সুনাম কুড়িয়েছে।
এসব নিয়ম কানুনের বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান বলেন,সারাবিশ্বে করোনা ভাইরাস বৈশ্বিক মহামারী আকার ধারণ করেছে। থানাকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে এসব কর্মকান্ড চালু করা হয়েছে। এরই পাশাপাশি ঢাকা ফেরত ব্যাক্তি ও অন্যত্রে কৃষক প্রেরনের বিষয়গুলি নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। এছাড়াও যখন যেখান থেকে আমরা করোনা উপসর্গ ব্যক্তির খবর পাচ্ছি তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতেছি।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন
