প্রকাশিত : ৫ মে, ২০২০ ০১:৫৪

পাঁচবিবিতে করোনার নমুনা সংগ্রহে ভ্রাম্যমান বুথ স্থাপন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পাঁচবিবিতে করোনার নমুনা সংগ্রহে ভ্রাম্যমান বুথ স্থাপন

জয়পুরহাটের পাঁচবিবিতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য ভ্রাম্যমান বুথ স্থাপনের মাধ্যমে এ নমুনা সংগ্রহ কার্যক্রম চালু করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্দ্যোগে ও পাঁচবিবি পৌরসভার সার্বিক সহযোগীতায় পাঁচবিবি পৌর পার্কে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, , উপজেলা চেয়রম্যান মুনিরুল শহীদ মুন্না উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদিম সারওয়ার, পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান হাবিবসহ স্বাস্থ্য বিভাগের ডাক্তার-কর্মীরা।

এ বিষয়ে মেয়র হাবিব বলেন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের উদ্দ্যোগে ও পৌরসভার সহযোগীতায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫০ জন ব্যাক্তির নমুনা সংগ্রহ করে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল থেকে পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে