প্রকাশিত : ৫ মে, ২০২০ ১৪:৪৬

জলঢাকায় নামধারী মানবাধিকার কমিটি বিলুপ্তি তবুও থেমে নেই তাদের দুর্নীতি

আল ইকরাম বিপ্লব জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ
জলঢাকায় নামধারী মানবাধিকার কমিটি বিলুপ্তি তবুও থেমে নেই তাদের দুর্নীতি

নীলফামারীর জলঢাকায় নামধারী (এনপিএস) মানবাধিকার কমিটি বিলুপ্তি  হওয়ার পরেও থেমে নেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে উপজেলার আপামর জনতা। প্রাপ্ত খবরের ভিত্তিতে জানা যায়,সম্প্রতি প্রয়াত সুলতান হোসেন সুবনির স্ত্রী মর্জিনা খাতুনের জমি সংক্রান্ত বিরোধ সৃষ্ট ঘটনায় বিলুপ্তি (এনপিএস) কমিটি মানবাধিকার কর্মীরা কোন অভিযোগ ছাড়াই সেই ঘটনাস্থলে যায়। সেখানে দাপটের সহিত ভিডিও করতে থাকলে জমি সংক্রান্ত বিরোধের লোকেরা ভূয়া নামধারী মানবাধিকার কর্মীদের গণধোলাই দেয়। এরপর মানবাধিকার কর্মী জেসমিন বেগমের স্বামী ইউসুফ (৪৫) একটি সাজানো অভিযোগ পত্র তৈরী করে জলঢাকা থানায় প্রেরণ করে একজন গুনি শিক্ষকের বিরুদ্ধে। এরপর ওই শিক্ষক সম্মান রক্ষার্থে হলেও বিষয়টি আপস-মীমাংসা আবদ্ধ হয়।

এ নিয়ে পুরো উপজেলায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। এ ব্যাপারে জনসচেতন ব্যক্তিবর্গরা জানান এসব নামধারী কিছু অসাধু ব্যক্তি গণমানুষের সাথে ভুয়া ক্ষমতার দাপট দেখিয়ে নানান অপকর্ম চালাচ্ছে। তারা এও বলে এ কমিটির সদস্যরা জানেনা (এনপিএস) বা মানবাধিকার কথাটির অর্থ কি। বিলুপ্তি কমিটির প্রচার সম্পাদক তহিদুল ইসলাম জানায়,আমাদের কমিটি ভেঙ্গে গেছে অনেক দিন আগে। কে বা কারা নাম ভাঙ্গিয়ে চলে আমি জানি না? এ কমিটি অপর আর একজন সাবানা আক্তার বলেন,আমাদের কমিটি বর্তমানে নেই। এ জন্য কার্যক্রমও বন্ধ আছে। কেউ যদি কমিটির নাম ভাঙ্গিয়ে ধান্দা বাজি করে তা ঠিক হবে না।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে