প্রকাশিত : ৭ জুলাই, ২০২০ ২০:০৬

বগুড়া পুলিশের অভিযানে গাড়িচোর চক্রের ১১ সদস্য গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার
বগুড়া পুলিশের অভিযানে গাড়িচোর
চক্রের ১১ সদস্য গ্রেফতার

বগুড়া জেলা পুলিশ অভিযান চালিয়ে চোরাই ৪টি ব্যাটারিচালিত ইজিবাইক ও ২টি মোটরসাইকেল উদ্ধারসহ ১১ জনকে আটক করেছে। এই চোরাই চক্রকে আটক করতে থানা পুলিশ শনিবার থেকে সোমবার রাত পর্যন্ত টানা তিন দিনের অভিযানে রংপুর, দিনাজপুর ও বগুড়া থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া এই চক্রের ১১ জন সদস্য হলো- বগুড়ার সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়ার নান্নু (৩৭) ও সেলিনা (৩২), সদরের আটাপাড়ার শফিকুল (৪৯) ও চাঁদমুহা হরিপুরের হামিদ (৪৫), গাবতলীর চাকলার শাহাদাত (৩৯), কাহালুর শিকড়ের হান্নান (৪৬), দিনাজপুরের নবাবগঞ্জের হরিপুরের বাবু (৩৩) ও দিনাজপুর ঘোড়াঘাটের দামোদরপুরের সাখাওয়াত হোসেন (৩৭) এবং রংপুরের পীরগঞ্জের ধরলাকান্দির তসলিম (৩৫) ও মিঠাপুকুরের হেলাঞ্চার আনারুল (৪২)। 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই গ্রেফতার হওয়া ব্যক্তিরা অভিনব কায়দায় চালকদের বোকা বানিয়ে গাড়ি চুরি করতো। তখন জেলা পুলিশের একটি দল বগুড়া, দিনাজপুর ও রংপুর তিন জেলায় অভিযান চালিয়ে গাড়িচোর চক্রের ১১ জন সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪টি ব্যাটারি চালিত ইজিবাইক ও ২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতার হওয়া ওই ১১ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে