প্রকাশিত : ৭ জুলাই, ২০২০ ২১:২৪

শাজাহানপুরে বেলপুকুর উচ্চবিদ্যালয়ের পাইকুর গাছ অনুমতি ছাড়াই কর্তন ও বিক্রয়

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
শাজাহানপুরে বেলপুকুর উচ্চবিদ্যালয়ের পাইকুর গাছ অনুমতি ছাড়াই কর্তন ও বিক্রয়

শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের বেলপুকুর উচ্চবিদ্যালয়ের পাইকুর গাছটি অনুমতি ছাড়াই কর্তন ও বিক্রয় করেছে কতৃপক্ষ। এলাকাসাসীর চাপের মুখে ছ” মিল থেকে গাছটি ফেরত আনতে বাধ্য হয়েছে বিদ্যালয়ের কতৃপক্ষ। এনিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোপ বিরাজ করছে।এলাকাবাসী জানায় বিদ্যালয়ের মাঠের উওর পাশ্বে পাইকুর গাছটি দুই মাস পূর্বে ঝড়ে উপড়ে যায়। গত সোমবার সকালে এলাকার লোকজন অচেনা লোকদের দ্বাড়া গাছটি কর্তন করতে দেখলে বলে গাছটি কেন কর্তন করছেন, তখনতারা বলেন গাছটি  আমরা ক্রয় করছি তাই কর্তন করছি। এবিষয়ে এসিল্যান্ডকে ফোনে বললে তিনি জানান বিষয়টি জেনেছি প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করা হবে। এবিষয়ে প্রধান শিক্ষক জানান, আমরা রেজুলেশন করে গাছটি কেটেছি বিদ্যালয়ের কাজের জন্য।  এবিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে মুটা ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি এরিয়ে যান। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে