প্রকাশিত : ৮ আগস্ট, ২০২০ ১৮:৪৪

বগুড়ায় নতুন ৮৬জন করোনায় আক্রান্ত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় নতুন ৮৬জন
করোনায় আক্রান্ত

বগুড়ায় ঈদের পর আবারো করোনা ভাইরাসের সংখ্যা বাড়তে শুরু করেছে। বগুড়ায় করোনায় আক্রান্ত রোগী মৃত্যু সংখ্যাও বাড়ছে। প্রায় প্রতিদিনই জেলায় কেউ না কেউ মারা যাচ্ছে। জেলায় নতুন করে ৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ১৮০জন। শনিবার সকালে বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম অনলাইন ব্রিফিংয়ে জানান, শুক্রবারে ৭ আগস্ট ৩১৬ জনের নমুনা পরীক্ষা করে ৮৬ জন পজিটিভ এর ফলাফল পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ জন, ২১ জন নারী এবং ৩জন শিশু রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ৭ আগস্ট পর্যন্ত মোট ৩ হাজার ৮৭৬ জন করোনাকে জয় করেছেন। তবে করোনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হওয়ায় মোট মারা গেলেন ১১৫ জন।

ডা. ফারজানুল ইসলাম জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ও বেসরকারি টিএমএসএস  মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে শুক্রবার মোট ৩১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শজিমেকে পরীক্ষা করা ২৮২টি নমুনার মধ্যে ৬৮টি পজিটিভ এবং টিএমসির পিসিআর ল্যাবে ৩৪ টি নমুনায় পজিটিভ আসে আরও ১৮ জনের। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭৭ জন, আদমদীঘি ৪ জন, শিবগঞ্জ ৩ জন, কাহালু ও নন্দীগ্রামে ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৮৬ জনের বয়সভিত্তিক বিশ্লেষণে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে সর্বাধিক ৪৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৭ জন এবং বাদবাকি ১৯ জনের বয়স ৫১ থেকে ৭০ বছরের মধ্যে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে