প্রকাশিত : ৮ আগস্ট, ২০২০ ১৮:৫১

ধুনটে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ইমরান হোসেন ইমন, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনটে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র
মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
শনিবার বগুড়ার ধুনটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন, বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বিতরণের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

বগুড়ার ধুনটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং বয়স্ক ও বিধবাদের আর্থিক সহয়তা কার্ড প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ধুনট সদর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন ও সহায়তা কার্ড বিতরণের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। 

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ্ আল রনি, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীন নাহার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা যুব মহিলালীগের সভাপতি সীমা আকতার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাবেক সভাপতি মাইদুল ইসলাম রনি প্রমূখ। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে