প্রকাশিত : ৮ আগস্ট, ২০২১ ০০:৫৪

বগুড়ায় করোনা ভাইরাসের গণটিকা প্রদান কার্যক্রমে সফলতা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনা ভাইরাসের
গণটিকা প্রদান কার্যক্রমে সফলতা

বগুড়া জেলায় প্রথমবারের মত করোনা ভাইরাসের গণটিকা প্রদান কার্যক্রমে সফলতা পাওয়া গেল। জেলার বেশিরভাগ টিকা কেন্দ্রে দুপুরের মধ্যেই টিকা গ্রহণকারিরা ভিড় ও টিকা গ্রহণ করে। বগুড়ার ১২ উপজেলার ১০৯ টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় করোনা টিকা প্রদান শুরু হয় সকাল ৯টায়। গোটা জেলায় ৭১ হাজার ৪শ জন টিকা পাবে।

বগুড়া জেলা সিভিল সার্জন এর কার্যালয় সুত্রে জানা যায়, জেলার প্রতিটি ইউনিয়নের ১টি ওয়ার্ডে ৩টি এবং বগুড়া ও শেরপুর পৌরসভার মোট ৩০ টি ওয়ার্ডে একটি করে বুথে ২'শ জনকে টিকা দেয়া প্রদান করা হয়। সকাল থেকেই টিকা প্রদান কেন্দ্রে মানুষের ভীড় ছিল। সকালে বগুড়া শহরের করোনেশন স্কুল এন্ড কলজে বুথে গণটিকা প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক। এসময় জেলা আ'লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সিভিল সার্জন ডা: গওসুল আজিম  চৌধুরী, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু, পৌরসভার কাউন্সিলর লায়ন কবিরাজ তরুণ চক্রবর্তী উপস্থিত ছিলেন। সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক নিশিন্দারা ইউনিয়নে টিকা প্রদান কার্যক্রমের উদ্ধোধন করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় ৩৫৭ বুথে সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত টিকা প্রদান করা হয়েছে। সকাল ১১ টা পর্যন্ত বয়স্ক ও নারীদের টিকা প্রদান করা হবে। বগুড়া জেলায় ১০৯ টি কেন্দ্রে ৩৫৭ টি বুথ স্থাপন করা হয়েছে। সেখানে দুইজন টিকাদান কর্মী ও ৩ জন স্বেচ্ছাসেবক রয়েছে। বগুড়ার ধুনট উপজেলার পৌরসভা সহ ইউনিয়ন পর্যায়ে টিকা নিতে ইউনিয়ন পরিষদগুলোতে সাধারণ মানুষের ভীড় দেখা গেছে।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু জানান, তিনি সদরেরর ১১টি ইউনিয়নের খোঁজখবর নিয়েছেন। করোনা ভাইরাসের টিক্র গ্রহণের বুধগুলো পরিদর্শনকালে মানুষের মাঝে টিকাগ্রহণের উৎসাগ দেখা গেছে। গ্রাম পর্যায়ে সাধারণ মানুষ টিকা গ্রহণে আগ্রহী। বেশিরভাগ টিকা কেন্দ্রে দুপুরের পরপরই টিকা প্রদান শেষ হয়ে যায়। আগামী ১৪ আগস্ট থেকে গণটিকা প্রদানের সিদ্ধান্ত রয়েছে। 
দুপুর ১২টার দিকে ধুনট সদর ইউনিয়ন পরিষদ ও চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদে করোনার টিকা কার্যক্রম পরিদর্শন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। এরআগে সকাল থেকে ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনার টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। এছাড়া জেলার ১২টি উপজেলা পর্যায়েও করোনা ভাইরাসের টিকা গ্রহণে সাধারণ মানুষের মধ্যে আগ্রহের সংবাদ পাওয়া গেছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে