প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২২ ২৩:১১

নন্দীগ্রামে এসএসসি পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করলো ছাত্রী

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
নন্দীগ্রামে এসএসসি পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করলো ছাত্রী

 


বগুড়ার নন্দীগ্রামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফেল করায় অভিমান করে কেয়া খাতুন (১৫) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। সে উপজেলার ভরতেতুলিয়া গ্রামের আব্দুল কাদেরের কন্যা। ভরতেতুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। গতকাল শনিবার সকালে ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেশ বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে কেয়া খাতুন ভূগোল পরীক্ষায় ফেল করে। পরদিন শুক্রবার দুপুরে পরীক্ষায় ফেল করার অপমান সহ্য করতে না পেরে ক্ষোভ ও অভিমান করে বাড়ির নিজ কক্ষে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন জানতে পেরে দরজা ভেঙে তার মরদেহ দেখতে পায়।  কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হরিদাস মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে