প্রকাশিত : ১২ মার্চ, ২০২২ ২২:৫৭

শিবগঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক শ্রমিক কে পিটিয়ে হত্যা, আটক ২

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে
এক শ্রমিক কে পিটিয়ে হত্যা, আটক ২

বগুড়ার শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে প্রতিবেশীরা। উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচাই গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবক আতোয়ার আকন্দ (৩৫) নাটমরিচাই পশ্চিম পাড়ার বুলু আকন্দের ছেলে। এ ঘটনায় পুলিশ ২ জন কে আটক করেছে।  
থানা সূত্রে জানা যায়, গ্রামের যুব সমাজ  বনভোজনের যাওয়ার উদ্দেশ্যে বাড়ির পাশে রাস্তায় ব্যানার টাঙ্গাগিয়ে দিয়েছিলো । নিহত আতোয়ারের ভাতিজা পারভেজা তার প্রতিবেশী তাজেল ব্যানারটি ছিঁড়ে ফেলেছে বলে জানায়। এতে আতোয়ারের  ভাতিজা পারভেজ এর সঙ্গে  তাদের ঝগড়া বাঁধে।  এর প্রেক্ষিতে রাতে  প্রতিপক্ষরা বাড়িতে এসে হামলা চালিয়ে পিটিয়ে তাকে হত্যা করে।  শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস বলেন, এ ঘটনায়  শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা নেওয় হয়েছে। মামলার প্রধান আসামী নজমল (৪৫) ও স্ত্রী আনোয়ার (৩৫) কে আটক করা হয়েছে। লাশ সুরুতহাল প্রতিবেদন তৈরী শেষে মর্গে প্রেরণ করা হয়েছে।    

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে