প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২ ২৩:০১

অবশেষে শাজাহানপুরে দ্বিধা বিভক্তি ভুলে এক ছাতার নিচে সকল সাংবাদিক

৮ অক্টোবর শাজাহানপুর প্রেস ক্লাবের নির্বাচন
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
অবশেষে শাজাহানপুরে দ্বিধা বিভক্তি 
ভুলে এক ছাতার নিচে সকল সাংবাদিক

অবশেষে আগামী ৮ অক্টোবর হতে যাচ্ছে বগুড়ার শাজাহানপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। আর এ নির্বাচনের মধ্য দিয়েই উপজেলার ৪টি প্রেস ক্লাবের সকল সাংবাদিক শাজাহানপুর প্রেস ক্লাবের ছাতার নিচে ঐক্যবদ্ধ হচ্ছেন। 
উপজেলা প্রশাসনের মাধ্যমে গঠিত ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন গতকাল মঙ্গলবার দুপুরে শাজাহানপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনের অপর ২ সদস্য সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হাসান এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমানসহ অধিকাংশ সাংবাদিক উপস্থিত ছিলেন। নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে উৎসবের আমেজ দেখা দিয়েছে। 
এর আগে সকল প্রেস ক্লাব বিলুপ্ত করে ঐক্যবদ্ধ হয়ে একটি প্রেস ক্লাব প্রতিষ্ঠার লক্ষ্যে শাজাহানপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের আহবানে গত ১৬ আগষ্ট উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে এক মেলবন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ এবং থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন। এরপর ঐক্যবদ্ধ প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠনের অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের আবেদন করা হলে তিনি ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেন। উক্ত নির্বাচন কমিশন গতকাল নির্বাচনী তফশীল ঘোষনা করে। ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ৮ অক্টোর সকাল ১০টা থেকে দুুুুুুুুুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে