প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২ ২১:৩৮

তালোড়ায় নাগর থিয়েটারের সভাপতি রানাকে সংবর্ধনা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
তালোড়ায় নাগর থিয়েটারের সভাপতি রানাকে সংবর্ধনা

দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নাগর থিয়েটারের সভাপতি আবু তাহের রানা নন্দীগ্রামের পাঠান আলহাজ্ব শমসের আলী এএসএ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির(আহবায়ক) সভাপতি মনোনীত হওয়ায় থিয়েটারের পক্ষ হতে তাঁকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে গত রোববার সন্ধ্যায় তালোড়া কলেজ রোড সংলগ্ন থিয়েটার কার্যালয়ে থিয়েটারের সাধারণ সম্পাদক ইনছান আলী বয়াতি তাঁকে ক্রেস্ট প্রদান করেন। এসময় থিয়েটারে সহসভাপতি মহাতাব হোসেন, তালোড়া পৌর কৃষকলীগের সভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক শাকিল হোসেন সনি, থিয়েটারের সদস্য কোরবান আলী, আব্দুল মজিদ হারুন, আব্দুস সালাম, রায়হান, ফিরোজ আহম্মেদ, আফছার আলী উপস্থিত ছিলেন। 

 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে