প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২২ ২৩:৩৭

নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

নওগাঁয় কৃষি ঋণ মেলা উপলক্ষে আলোচনা সভা ও চাষীদের মাঝে চেক বিতরন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পষিদ অডিটোরিয়ামে দিনব্যাপী এই মেলার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিআরডিবির উপ পরিচালক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রাজিয়া সুলতানা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যাবস্থাপক নবিউল করিম ও জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
দিনব্যাপী এই মেলায় প্রায় ৩০টি ব্যাংক স্ব-স্ব বুথ খুলে সদর উপজেলার ৩০২ জন কৃষকের মাঝে ৩ কোটি ১০ লক্ষ টাকা কৃষি ঋণ প্রদান করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে