প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২২ ০১:১৩

পর্তুগালে বর্ষসেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন বগুড়ার শাহাদৎ হোসেন

ষ্টাফ রিপোর্টার
পর্তুগালে বর্ষসেরা অভিনেতা নির্বাচিত
হয়েছেন বগুড়ার শাহাদৎ হোসেন

বগুড়ার অভিনেতা শাহাদৎ হোসেন এবার পর্তুগালে বিদেশী ক্যাটাগরীতে সেরা অভিনেতার সম্মান অর্জন করলেন। পর্তো এ্যাক্টরস ফাউন্ডেশন অব পর্তুগাল (পিএএফপি) ২০২২ সালের সেরা অভিনেতা হিসেবে বগুড়ার শাহাদৎ হোসেনকে নির্বাচিত করে। এই সংগঠন টি বিশ্বের বিভিন্ন দেশের  অভিনেতা অভিনেত্রীদের নিয়ে উৎসাহ ও উন্নয়ন মুলক কার্যক্রম করে থাকে। প্রতি বছর পর্তুগালের অভিনেতাদের মধ্যে একজন ও বিদেশি ক্যাটাগরিতে একজন করে সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত করে থাকে। এরই ধারাবাহিকতায় বগুড়ার শাহাদৎ হোসেন এবছর ম্যাথড এক্টর হিসেবে এই সম্মাননা অর্জন করলেন। পিএএফপি সংস্থাটি শাহদৎ হোসেন এর অভিনয় জীবনের উপর একরকম জরিপ চালিয়ে এই সম্মাননায় ভূষিত করে। কোন বাংলাদেশী হিসাবে এটাই প্রথম আন্তর্জাতিক উপাধি। এছাড়াও বিশ্বের চারটি দেশ থেকে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন এই গুণী অভিনেতা। এর আগে শাহাদৎ হোসেন বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে নাটক, চলচ্চিত্রে অভিনয়, মঞ্চ নাটকসহ শর্ট ফিল্মে অভিনয়ের জন্য একধিকবার সম্মানিত হয়েছে। সবার উৎসাহ ও সহযোগিতা পেলে দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে উজ্জ্বল করবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন..

উপরে