প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২২ ২২:০৭

শাজাহানপুরে হাঁস ধরাকে কেন্দ্র করে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ

শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
 শাজাহানপুরে হাঁস ধরাকে কেন্দ্র করে 
চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ

বগুড়ার শাজাহানপুরে হাঁস ধরাকে কেন্দ্র করে  মারপিট  ৪০ বছরের যাতয়াতের পুরাতন রাস্তা বাশের বেড়াঁ দ্বারা বন্ধ করে দেয় প্রতিপক্ষ। এ নিয়ে ভুক্ত ভোগিদের পক্ষে মোঃ আব্দুল মতিন বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

থানায় অভিযোগ   এবং এলাকায় সরেজমিনে গিয়ে জানাগেছে উপজেলার মাদলা ইউনিয়নের শুরিমারা পূর্বপাড়া গ্রামের মোঃ আব্দুস সালাম দোলা(৪০),পিতা মৃত হবিবর মাষ্টার,মোঃ শামছু প্রাং(৫৫),পিতা মকবল হোসেন,মোঃ শাজাহান প্রাং,পিতা মৃত হবিবর মাষ্টার,মোঃ আল আমিন প্রাং(৩০),পিতা মৃত মকবুল হোসেন,মোঃ সানোয়ার হোসেন(২৫),পিতা মোঃ শামছু প্রাং,মোঃ নাহিদ বাবু(২৫),পিতা মোঃ শাজাহানপ্রাং,মোঃ রহিদুল প্রাং(৪৫),পিতা মৃত হবিবর মাষ্টারগন বাদীর বাড়ীর উত্তর পার্শ্বে একটি পায়ে চলাচলের রাস্ত আছে। রাস্তাটি প্রায় ৪০ বছর যাব্য এলাকার প্রায় ৮০০শত লোক প্রত্যহ যাতয়াত করে আসিতেছে।
গত ৩দিন পূর্বে ১নং বিবাদীর উত্তর পার্শ্বের ধানের চারার জমিতে মতিনের ৩টি হাঁস সহ আরো পাড়াপ্রতিবেশীর ১৫/১৬ টি হাঁস ধান খেতে যায়।  বিবাদী সব গুলি হাঁস ধরে নিয়ে বাড়ীতে যায়, এর পরের দিন অন্যদের  সব গুলি হাঁস ছেড়ে দেয় কিন্তু বাদীর হাঁসগুলি তিন দিন যাবৎ আটকে রাখে।
বাদী হাঁসগুলি তার বাড়ীতে আনতে গেলে তাদের সংগে ঝগড়া বিবাদ হয় এক পর্যায়ে বিবাদীগন বাদীর লোকজনকে মারপিট করে।
এরি জের ধরে গত ২৬/১২/২২ইং তারিখে সকাল ৭.৩০মিনিটের দিকে বিবাদীরা দলবদ্ধ হয়ে বাদীর উত্তর পার্শ্বের পায়ে চলাচলের রাস্তাটি জোরপূর্বক  বাশেঁর বেড়া দিয়ে  বন্ধ করে দেয়। এমতাবস্থায় বিবাদীদের রাস্তা বন্ধ না করার জন্য বলতে গেলে তাদের সংঘে আবারো জগড়া-বিবাদ ঘটে এবং এক পর্যায়ে তারা বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে শরীরের বিভিন্ন জায়গায় মারপিট করে এবং প্রান নাশের হুমকী দেয়।
এবিষয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পায়ে চলাচলের রাস্তাটির বাশেঁর বেড়া খুলে দেয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন..

উপরে