প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২২ ২৩:১১

নওগাঁয় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁ জেনারেল হাসপাতালের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা শাহনেওয়াজ বলেন, গত কয়েকদিন যাবত ওই যুবক এ এলাকায় ঘুরাফিরা করছিল। সে সময় আমাদের মনে হয়েছিল তিনি মানসিক ভারসাম্যহীন। রাতে স্টাফ কোয়ার্টারের সামনে সরু রাস্তায় এ যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগীতায় মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছিল। ইতিমধ্যে মরদেহটির পোস্ট মর্টেম করে ডিএনএ ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। এটা ল্যাবে পাঠিয়ে তার পরিচয় সনাক্তের চেষ্টা করা হবে। সামাজিকভাবে লাশটি দাফন করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে