প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩ ২১:৫২

ধুনটের কাদাই মেলায় দুই ব্যাপি রমরমা জুয়ার আসর

অনলাইন ডেস্ক
ধুনটের কাদাই মেলায় দুই ব্যাপি
রমরমা জুয়ার আসর

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই মেলায় রমরমা জুয়ার আসর। সিন্ডিকেটের মাধ্যমে প্রতিবছর মেলাটি প্রকাশ্যে নিলাম ডাক হলেও এবার ঘটেছে তার ব্যতিক্রম।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে গত ২২ জানুয়ারি ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই মেলা ৪৫ হাজার টাকা মূল্য ধরে প্রকাশ্যে নিলামের ব্যবস্থা করা হয়।

তবে রাজনৈতিক সিন্ডিকেটে ওই মূল্য সেখানেই দাঁড়িয়ে যায়। এরপর মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে কালেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শিপনের নেতৃত্বে বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপি চলে এই মেলাটি।

বুধবার ও বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়, জুয়ার জন্য বিখ্যাত এই মেলাটি যেন তার যৌবন ফিরে পেয়েছে। বুধবার থেকে দিন-রাত ব্যাপি চলমান এই মেলাটির আশপাশের কয়েকটি বসতবাড়িতে চলছে রমরমা জুয়ার আসর। বৃহস্পতিবারও ছিল জমজমাট জুয়ার আসর। 

অনুসন্ধাননে জানাগেছে, পত্রিকায় কোন বিজ্ঞপ্তি না দিয়ে মেলার নিলাম ডাক দেয়া হয়। মেলা কমিটিতে রয়েছেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, ভূমি অফিসের সার্ভেয়ার সেলিম রেজা ও ইউনিয়ন সহকারী আহসান।

তবে মেলায় জুয়া চালানোর বিষয়ে বক্তব্য নিতে কালেরপাড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপনকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। 

তবে বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, কিভাবে মেলাটির ডাক হয়েছে, তা জানা নেই। তবে মেলায় কোন অবৈধ কার্যক্রম হলে, সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন                 

উপরে