দুপচাঁচিয়ার তালোড়ায় স্বামীর মৃত্যুর ১১ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু
দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বড় ভাই মোজাফ্ফর হোসেন(৬৫) মৃত্যুর ১১ঘণ্টা পর তার ভাবী তহমিনা বেগম(৫৮) এরও মৃত্যু হয়েছে(ইন্নালিল্লাহি.....রাজিউন)। গত ৩১জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে মোজাফ্ফর হোসেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল(শজিমেক) এ হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে শোকে বিহবল হয়ে তার স্ত্রী তহমিনা বেগম পরদিন বুধবার বেলা ১১টা ১৫মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তালোড়া বাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মোজাফ্ফর হোসেন তালোড়া পৌর এলাকার পগুইল মহল্লার মৃত মোকলেছার রহমানের বড় ছেলে। তিনি দীর্ঘদিন যাবত তালোড়া আল জামিয়া ইসলামিয়া দারুল উলুম লুৎফর রহমান ক্বওমী মাদ্রাসার কোষাধ্যক্ষ ছিলেন। ১১ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তাঁরা দুই মেয়ে, জামাতা, নাতী-নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার বাদ যোহর তালোড়া আল জামিয়া ইসলামিয়া দারুল উলুম লুৎফর রহমান ক্বওমী মাদ্রাসা মাঠে পৃথক পৃথক জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
