প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:২২

শেরপুরে জায়গা দখলের উদ্দেশ্যে গাছ কর্তনের অভিযোগ

শেরপুর(বগুড়া)প্রতিনিধি-
শেরপুরে জায়গা দখলের উদ্দেশ্যে গাছ কর্তনের অভিযোগ

বগুড়ার শেরপুরে জায়গা দখলের উদ্দেশ্যে গাছ কর্তন ও বিষ দিয়ে গাছ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খানপুর ইউনিয়নের খাগা আশ্রম পাড়ায় নিজের দুই ভাইয়ের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষ্ণ চন্দ্র রায়। তিনি ওই এলাকার মৃত অনন্ত চন্দ্র রায়ের মেজো ছেলে। অনন্ত চন্দ্র রায়ের চার ছেলে, মন্টু চন্দ্র রায়, কৃষ্ণ চন্দ্র রায়, সনজিত চন্দ্র রায় ও বাবলু চন্দ্র রায়।
কৃষ্ণ চন্দ্র রায় জানান, সাত বছর আগে আমার ছোট ভাই বাবলু চন্দ্র রায়ের কাছ থেকে সোয়া ছয় শতক জায়গা ক্রয় করি। এর কিছুদিন পর সে মারা যায়। এরপর থেকেই বাকি দুই ভাই আমার সাথে শত্রুতা শুরু করে। তারা আমার ক্রয়কৃত জায়গায় লাগানো গাছ কর্তন করে এবং বিষ দিয়ে গাছ নষ্ট করার চেষ্টা করে। তিনি বলেন, বিভিন্ন ভাবে ক্ষতি সাধনের মাধ্যমে আমাকে জায়গা থেকে উচ্ছেদের চেষ্টা করছে তারা। এ বিষয়ে স্থানীয় ভাবে কোনো বিচার পাইনি।
এ বিষয়ে মন্টু চন্দ্র রায় ও সনজিত চন্দ্র রায় বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমরা গাছ কর্তন বা বিষ প্রয়োগ করিনি।
সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মো: মোন্নাফ জানান, বিষয়টি নিয়ে আমি বারংবার সুরাহা করার চেষ্টা করেও ব্যার্থ হয়েছি। এখানে বিভিন্ন গ্রুপিংয়ের কারণে এই ধরনের ঘটনা ঘটছে।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে