প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ২২:১৩

শেরপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

শেরপুর(বগুড়া)প্রতিনিধি-
শেরপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

বগুড়ার শেরপুরে বেড়েরবাড়ি গ্রামে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগ (২৫) কে আটক করেছে বলে নিশ্চিত করেছে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া।

মামলা সুত্রে জানা যায়, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের মো. মজনু আকন্দের ছেলে সোহাগ বেশ কিছুদিন ধরে শেরপুর উপজেলার বোয়ালমারি এলাকায় মাটি কাটা ড্রেজারে কাজ করছে। সেই সুবাদে খামারকান্দি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের ৭ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ছাত্রীর বাড়িতে ওই ছেলেটি আসা যাওয়া করে। গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে ওই ছাত্রী শৌচাগারে যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সোহাগ তাকে মুখ চেপে ধরে বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদি হয়ে গত শনিবার রাতে শেরপুর একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে শুভগাছা বাজার এলাকা থেকে ওই রাতেই ধর্ষক সোহাগকে আটক করেছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে