প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ২২:১৪

শেরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর(বগুড়া)প্রতিনিধি-
শেরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুর উপজেলা যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় শেরপুর বাসস্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এত শেরপুর উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা অংশ নেয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি মো: তরিকুল ইসলাম তারেক এবং সঞ্চালনা করেন শেরপুর উপজেলা যুবলীগের সা: সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের সদস্য মো: মোস্তাফিজার রহমান ভুট্টো। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, আওয়ামী লীগ নেতা শামীম ইফতেখার, সাবেক ছাত্র নেতা আবু বক্কর সিদ্দিক, সোহেল রানা সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

বক্তব্যে বক্তারা বলেন, বিগত নির্বাচন গুলোর আগে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য সৃষ্টি করেছেন এবং আগামী নির্বাচন বানচালের যে অপচেষ্টায় লিপ্ত হয়েছেন যুবলীগ থাকতে তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াতের এই অপচেষ্টার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারাজুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা বেলাল হোসেন রুবেল, ফেরদৌস সরকার, আনিছুর রহমান আনিছ, ইসমাইল হোসেন বাবু, মাসুদ উজ জামান। শেরপুর পৌর যুবলীগের সভাপতি ফেরদৌস সরকার মকুল, সা: সম্পাদক আরিফুজ্জামান সরকার, সহ-সভাপতি শুভ কুন্ডু, মনিরুজ্জামান মনির, শেখর দাস, আতিক, শাহীন শেখ সহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে