প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৩ ২৩:০৯
ধুনটে অগ্নিকাণ্ডে পথে বসেছে তিন ব্যবসায়ী
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে এখন পথে বসেছে তিন ব্যবসায়ী। অর্থের অভাবে তারা এখন মানবেতর জীবন যাপন করছেন।
স্থানীয় লোকজন জানায়, শনিবার রাত ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে - কুঁড়িগাতি গ্রামের মনোহারী ও ইলেক্ট্রনিক ব্যবসায়ী মাহবুবুর রহমান, কাঁচামাল ও মসলা ব্যবসায়ী আবু সাঈদ এবং ঔষধ ব্যবসায়ী শাহিন আলমের তিন দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মাহবুবুর রহমান বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। কিন্তু অগ্নিকান্ডে দোকান পুড়ে যাওয়ায় এখন পথে বসেছি। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। তাই সরকারি আর্থিক সহায়তার দাবি জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
