প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৩ ২৩:২৪

কাজিপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

অনলাইন ডেস্ক
কাজিপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুরের শুভগাছা ইউনিয়নের চরাঞ্চলের চর বড়বাড়িয়া গ্ৰামে বজ্রপাতে ২টি গরুসহ এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার ২৯ এপ্রিল বিকেলে ঝড় বৃষ্টির সময় মাঠ থেকে গরু নিয়ে ঘরে ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত সিমা খাতুন চর বড় বাড়িয়া গ্ৰামের শাহিনের স্ত্রী। 

স্থানীয়রা জানান, ঝড় বৃষ্টির সময় সিমা গরু নিয়ে ঘরে ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলে ২ টি গরুসহ মৃত্যু বরণ করে। নিশ্চিত করেছেন গুভগাছা ইউনিয়নের গ্ৰাম পুলিশের দফাদার জামিল আখতার।

 কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার ঘটনা নিশ্চিত করে জানান, প্রশাসন তৎপর রয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে বিধি মোতাবেক যাবতীয় ব্যবস্থা গ্ৰহণ করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে