আদমদীঘিতে পিকআপ ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র নিহত
বগুড়ার আদমদীঘিতে মহাসড়কের রাস্তা দখল করে হাতি দিয়ে লোকজনের কাছ থেকে চাঁদা তোলার সময় মহাসড়কের রাস্তা সংর্কীন হওয়ায় রাস্তার পাশ দিয়ে মোটরবাইক নিয়ে যাওয়ার সময় পিছন থেকে ঘাতক পিকআপ এর ধাক্কায় গুরুত্বর আহত মাদ্রাসা শিক্ষক জাহিদুল ইসলাম ও তার পিতা লোকমান হোসেন নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সোয়া ৯টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ইন্দইল নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এসময় পিকআপ ভ্যান চালক পালিয়ে গেলেও স্থানীয় জনতা ঘাতক পিকআপ, ওই হাতি ও হাতির মাইথ কাউসারকে আটক করে পুলিশের নিকট সোর্পদ করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ইন্দইল নামক স্থানে মহাসড়কের উপর একটি হাতি নিয়ে মাইথ কাউসার লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করছিল। এসময় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির লক্ষীকোল গ্রামের বাসিন্দা ও আদমদীঘি আদমিয়া মাদ্রাসার আরবি মৌলবী শিক্ষক জাহিদুল ইসলাম ও তার পিতা লোকমান হোসেন বাড়ী থেকে মোরটবাইক যোগে আদমদীঘিতে আসার পথে সকাল সোয়া ৯টার দিকে ঘটনাস্থল ইন্দইলে মহাসড়কের রাস্তা দখল করে হাতি দিয়ে চাঁদা তোলায় রাস্তায় সংর্কীন হওয়ায় পাশ দিয়ে মোটরবাইক নিয়ে যেতে লাগলে পিছন দিক থেকে ঢাকা মেট্টো-ম-১১-৬৭৮৬ নম্বর একটি পিকআপ ভ্যান স্বজোরে ধাক্কা দিলে মোটরবাইক চালক মাদ্রাসা শিক্ষক জাহিদুল ইসলাম ও তার বাবা লোকমান হোসেন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন। ঘটনার পরপরই পিকআপ ভ্যান চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ঘাতক পিকআপ ভ্যান, ওই হাতিটি ও নওগাঁ জেলার মান্দা থানার প্রসাদপুর এলাকার বেলাল হোসেনের ছেলে হাতির মাইথ কাউসারকে আটক করে পুলিশের নিকট সোর্পদ করেন।
থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা জানান, নিহতদের লাশ উদ্ধার সহ ঘাতক পিকআপ ভ্যান ও হাতিটি জব্দ সহ হাতির মাইথ কাউসারকে থানার নিয়ে আসা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
