প্রকাশিত : ৭ জুলাই, ২০২৩ ০১:১৫

নন্দীগ্রামের সেই মাজেদার পাশে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
নন্দীগ্রামের সেই মাজেদার পাশে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন

নন্দীগ্রামের সেই বিধবা মাজেদার পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব ও বগুড়া-০৪ কাহালু-নন্দীগ্রামের সাবেক সংসদ সদস্য  আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। বগুড়ার নন্দীগ্রামে ঈদের দিনেও বিধবা মাজেদার পরিবারের ছয় সদস্যের ভাগ্যে জোটেনি কোরবানির পশুর এক টুকরো মাংস। উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামে ঈদের দিন বৃহস্পতিবার অর্ধ-শতাধিক পশু কোরবানি হলেও দুস্থদের ভাগ থেকে বিধবার পরিবারের ভাগ্যে মাংস জোটেনি। এরপরও কারো কাছে মাংসের জন্য হাত পাতেননি মাজেদা। ঘটনাটি পেপার পত্রিকা সহ সোশ্যাল মিডিয়াতে প্রচার হওয়ার এক পর্যায়ে চোখে পড়ে যায় বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের।  দ্রুততম সময়ে তার নির্দেশে সেই বিধবা মাজেদার বাড়িতে মাংস,আদা-রসুন,চাল,ডাল, তেল, চিনি,পেঁয়াজ, আলু, লাচ্ছা, সেমাই ও নিত্য প্রয়োজনীয় মসলাসহ বাজার তুলে দেন, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল ও পৌর সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।  সেসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, নন্দীগ্রাম পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি  নবির শেখ, যুগ্ম সম্পাদক শাহিন শেহজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ শাকিল।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে