পাবনায় ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু,আহত ১
পাবনার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে আপন চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উপজেলার কাশিনাথপুরের চন্ডিপুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাশিনাথপুরের কাবারীখোলা গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামিরুল ইসলাম( ৩২), একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবু ইসলাম( ২৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। আহতের পরিচয় পাওয়া যায়নি। তবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬ টার দিকে দুই ভাই মোটরসাইকেলযোগে কাশীনাথপুরের দিকে নিজেদের মুদি দোকানে যাচ্ছিলেন। এমন সময় ঈশ্বরদী থেকে ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেন কাশিনাথপুর রেলক্রসিং অতিক্রম করার সময় কাটা পরে ঘটনাস্থলেই তারা যার। এসময় স্থানীয়রা সাঁথিয়া থানা পুলিশকে খবর দিলে থানা থেকে রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করতে জিআরপি পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসেছে। ময়নাতদন্ত শেষে পরিবারকে হস্তান্তর করা হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
